ভিউ: ৬৩০
প্রতিষ্ঠাতার বাণী

 

 

শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং এটি মানুষকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করার মাধ্যম।

আদ্-দীন স্কলার্স স্কুল প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো — এমন এক প্রজন্ম তৈরি করা যারা দীন ও দুনিয়ার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।

 

আমরা বিশ্বাস করি, শিশুরা আল্লাহর অমানত — তাদের মধ্যে থাকা প্রতিভা, নৈতিকতা ও জ্ঞানকে সঠিকভাবে বিকশিত করা আমাদের দায়িত্ব। তাই এখানে প্রতিটি শিক্ষার্থীকে শুধু পড়াশোনা নয়, বরং দায়িত্ববোধ, চরিত্রগঠন ও ইসলামি মূল্যবোধে গড়ে তোলা হয়।

 

আমাদের প্রত্যাশা — আদ্-দীন স্কলার্স স্কুল থেকে বের হয়ে যাক এমন আলোকিত প্রজন্ম, যারা দেশ, সমাজ ও মানবতার সেবায় নিজেদের নিবেদিত করবে, ইনশাআল্লাহ।

মোঃ রুম্মান শাহরিয়ার

— প্রতিষ্ঠাতা, আদ্-দীন স্কলার্স স্কুল